চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্টাফ জুয়েল রানাকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার শ্বাসনালি কেটে গেছে। শ্বাস নেয়ার জন্য গলায় অপারেশন করে কৃত্রিম শ্বাসনালি লাগানো হয়েছে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয় জুয়েলকে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে ভর্তি রাখা হয়েছে তাকে।
নাক কান গলা বিভাগের দায়িত্বরত ডা. সিরাজ সালেক বলেন, তার গলার মাংসপেশি কেটে গেছে। সেখানে সেলাই করা হয়েছে। এছাড়া গলার টাকিয়া কেটে গেছে। এই মুহূর্তে সেটি জোড়া লাগানো সম্ভব না। আগে তার ইনফেকশন কন্ট্রোল করতে হবে। সে নাক/মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না। তার গলায় আলাদা শ্বাসনালী হিসেবে টিউব ঢুকিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গলার ক্ষতটা যখন কিছুটা শুকাবে তখন আমরা টাকিয়া জোড়া লাগাব। এটি লম্বা প্রক্রিয়া। এছাড়া তার শরীর থেকে যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর হিসেবে ধরা হচ্ছে।
এদিকে, আহত জুয়েলের মামা মো. সিরাজ সরদার জানান, তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট গ্রামে। তার বাবার নাম সেকেন খালাসী। আল বাখারা নামে ওই জাহাজে সুকানি হিসেবে চাকরি করতেন জুয়েল। দুপুরে এই হত্যাকাণ্ডের খবর শুনতে পান তারা।
পরে চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে আহত জুয়েলকে দেখতে পান। তবে জুয়েল কোনো কথা বলতে পারছে না। শ্বাসকষ্ট হচ্ছে তার।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে