ঢাকা: রাজধানীর উত্তরায় গাড়িচাপায় বদরুন্নেসা (৫৫) নামের একজন নারী নিহত হয়েছেন। নিহত ওই নারী পথে পথে ভিক্ষাবৃত্তির করতেন বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়া ওই চালকের পরিচয় জানা যায়নি।
নিহত ওই নারী হলেন কুমিল্লা সদরের ফজর আলীর স্ত্রী। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গীর মকুনের ভূঁইয়া বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই নারী রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী হায়েচ গাড়ি তাঁকে চাপা দেয়। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ ঘটনায় ওই গাড়ি চালককে আটক করে পুলিশে খবর দেয় আশপাশের লোকজন। পরে পুলিশ গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হওয়ার ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে।
অন্যদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস বলেন, একটি হায়েচ গাড়ি চাপা দিলে তিনি মারা যান। ওই নারী পেশায় ভিক্ষুক। পথে পথে ভিক্ষাবৃত্তি করত। তার অভিভাবক থানায় আসছেন। আসার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে