
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ‘’২৪–এর অভ্যুত্থানের ৬ মাস হয়েছে। ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের দিন পর্যন্ত সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, ‘আমরা বলেছি, নিহত পরিবারগুলো পুনর্বাসন করতে হবে। সরকার শহীদ পরিবারকে ৫ লাখ করে টাকা দিচ্ছে। শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না। প্রত্যেকটি শহীদ পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকার পরিচালনাকারী কিছু নেতা নষ্ট করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না, কিন্তু সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাক্স্বাধীনতা ফেরত চায়। মানুষ সর্বোপরি ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়। তারেক রহমান বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য। তাই আমরা করে যাচ্ছি।’
সমন্বয়কদের ইঙ্গিত করে স্বেচ্ছাসেবক দলের এ নেতা বলেন, ‘কথায় কথায় বলছে ’২৪–এর চেতনা ধ্বংস হয়ে গেলে অমুককে উঠিয়ে নিব। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ ভালোভাবে নেয় না। উনারা ভুল করছেন। আমরা যখন বলছি, তখন উনারা আমাদের শত্রু মনে করছেন। মানুষের যখন ভালো সময় তখন অনেক বন্ধু তৈরি হয়।
সরকার এবং সরকারের সমর্থনে যারা আছে, তাদের এখন অনেক বন্ধু। এই সরকারে আছেন যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, তখন সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া কেউ ছিলেন না।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব মমিনুর রহমান বাবু।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে