
ঢাকার সাভারে পোশাকশ্রমিকেরা রোজার মাসে কর্মঘণ্টা কমানো, পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পৌর এলাকার উলাইলে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। সেই সঙ্গে আন্দোলনে যুক্ত না হওয়ায় তাঁরা পাশের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
একই দাবিতে ডায়নামিক সোয়েটারের শ্রমিকেরা গতকাল রোববার রাতেও বিক্ষোভ করেছিলেন। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজা শুরু হওয়ার আগে থেকেই শ্রমিকেরা বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় রোববার রাতে তাঁরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়।
আজ সোমবার সকালে ডায়নামিকের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে পুনরায় তাঁদের দাবি জানাতে থাকেন। একপর্যায়ে তাঁরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশের আনলিমা গার্মেন্টসের শ্রমিকদের তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু সারা না পেয়ে তাঁরা সেখানে হামলা চালান। তাঁরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন এবং একপর্যায়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে আনলিমার শ্রমিকেরা ধাওয়া করে তাঁদের বের করে দেন।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পুলিশ কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডায়নামিকের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে