গাজীপুরের টঙ্গীতে আবুল হাসান (৩৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার লাশটি উদ্ধার করেন থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল।
এর আগে রোববার রাত ৩টার দিকে টঙ্গী মধুমিতা শেরেবাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই ব্যবসায়ী পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের আলী আহম্মেদের ছেলে। তিনি শেরেবাংলা রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল হাসান একজন আঠা ব্যবসায়ী। গতকাল রোববার রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি হয়। পরে পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন আবুল হোসেন। সকালে ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্ত্রী সাথী আক্তার আশপাশের লোকজনদের ডাকেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে