নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে শোকজ করা হয়েছে। গতকাল বুধবার নোটিশটি পাঠান ওই এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম। একই সঙ্গে তাকে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে গত ৭ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চাছে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অভিযোগের প্রেক্ষিতে তাকে এ নোটিশ প্রদান হয়।
নোটিশে বলা হয়েছে, আপনাকে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি দ্বাদশ সংসদ নির্বাচনের শরীয়তপুর-২ আসনের (নড়িয়া–সখীপুর) একজন সংসদ সদস্য পদপ্রার্থী। গত ৭ ডিসেম্বর সকালে আপনি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের হাঁসের কান্দি ৬ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থী হিসেবে ৩০০-৪০০ লোকজন নিয়ে নির্বাচনী জনসভা করেছেন।
ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা করেছেন, যা নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।
আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন, এই মর্মে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আপনাকে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে বা আপনার প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে