
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছ। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন সদর দপ্তর সংলগ্ন এলাকা এবং বিমানবন্দর পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মধ্যরাতে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের কোতোয়ালি উপজেলার টাইগার পাস গ্রামের মৃত আ. কাদিরের ছেলে মো. সাকিব (২২), ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার লোহাগড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার (২১), বরিশালের আগৈলঝারা উপজেলার উত্তর শ্রীবাসা গ্রামের কামাল হোসেনের ছেলে হৃদয় মঞ্জিল (২১), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামের নুরু মিয়ার ছেলে মো. জয় (২২), ঢাকার খিলক্ষেতের খাঁ পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) ও ঢাকার পল্লবীর মিরপুর দুয়ারিপাড়া এলাকার হোসেন মাতব্বরের ছেলে আলী আকবর (৩২)।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে তাদের দেওয়া তথ্যমতে বিমানবন্দরের পার্কিং থেকে আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার পর বিমানবন্দর ক্যাব কোর্টে পাঠানো হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাসের করে সাঁজা প্রদান করেন।’
পরবর্তীতে বৃহস্পতিবার মধ্যরাতে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে