
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে আজ রোববার দুপুরে তাঁকে হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় মামলা করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করে আসছিলেন হেলেনা আক্তার। হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নিয়ে আসছিলেন। এমন কর্মকাণ্ডে কয়েকবার আটক হলেও বেরিয়ে এসে পুনরায় একই কাজ চালিয়ে যান।
বিষয়টি জানতে পেরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা হেলেনা আক্তারকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি বিশ্বাস জানান, হাসপাতালের কর্মচারী না হয়েও দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন হেলেনা আক্তার। এমন অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় হেলেনা আক্তারের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে