
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় উপজেলার বারোঘরিয়া ও মহারাজপুর দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে ওই ১১ জন উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে উপস্থিত হয়ে জামিনে আপত্তি নেই এমন আবেদন করায় মামলার বাদী ইউসুফ আলীকেও আটক রাখার নির্দেশ দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী মো. দেলওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, মহারাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজন, বারঘোরিয়ার আব্দুল্লাহ, হারেজ আলী, সওদাগর আলী, হযরত ডিলার, মো. সাত্তার, তারাজ রেফারি, বাবলু কাসাঁরী, মো. খোকন ও সেলিম রেজা।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে গত ১লা নভেম্বর বারোঘরিয়ার মো. ইউসুফ আলী নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় করা ওই মামলায় সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জনের নাম রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ে শান্তিপূর্ণভাবে সরকার পতনের আন্দোলন চলছিল। ওই আন্দোলনে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া থেকে ইউসুফ আলী, সাগর, সাকিব, রিফাত, নাফিস, বাবুসহ আরও অনেকে অটোরিকশা যোগে শান্তিমোড়ের দিকে যাওয়ার সময় এজাহারে উল্লেখিত আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটনায়।
চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন দুই ইউপি চেয়ারম্যানসহ ১১ জন। বিচারক তাদের জামনি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে