
রাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা-পুলিশ।
আজ রোববার বিকেলে টিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের পাড়া ডগাইর নতুন পাড়া এলাকার ৫২৪ নম্বর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রয়োজনীয় নমুনা সংগ্রহসহ জরুরি আলামত সংগ্রহ করেছে।
নিহতের ছোট বোন ফারজানা ও বাবা নূর মোহাম্মদ বলেন, ফারজানা ঢাকার মালিবাগ ও নূর মোহাম্মদ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। গত তিন দিন ধরে মৃত লিপি তাঁদের ফোন ধরছিলেন না। পরে আজ তাঁরা ডেমরায় এসে থানা-পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন লিপি বিছানায় বালিশ চাপা অবস্থায় শোয়া।
নিহতের স্বজনেরা আরও বলেন, গত ১০-১২ বছর আগে লিপির স্বামী মারা যায়। তারপর থেকে সে একাই ওই বাড়িতে বসবাস করে আসছিল। তবে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। তাদের ধারণা- তারা জমি সংক্রান্ত এই বিরোধের কারণে লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দেখা গেছে- নিচের ঘরের কেচিগেটসহ দরজা খোলা। মৃতের মুখের ওপর বালিশ চাপা দেওয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে