
পবিত্র রমজান এলেই সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত প্রাপ্তির প্রত্যাশায় ইবাদত-বন্দেগিতে মশগুল হয়ে যায়। একই সঙ্গে মানবতার কল্যাণে যার যার সামর্থ্য অনুযায়ী নিজেকে নিয়োজিত করে। যার মধ্যে রোজাদারদের ইফতার করানো একটি অন্যতম আমল। কেননা, একজন রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে যে কেউ মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে পেয়ে যাবেন একটি রোজার সওয়াব। আর সেই ইফতার যদি বিতরণ করা হয় নিম্নবিত্ত তথা দিনমজুর, গৃহপরিচারিকা, নিরাপত্তারক্ষী, রিকশাচালকসহ সাধারণ পথচারীদের মধ্যে, তাহলে তার গুরুত্ব আরও বেড়ে যায়।
বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদারদের মধ্যে ইফতার বিতরণের তেমনই একটি আয়োজন বিগত পাঁচ বছর যাবৎ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কয়েকজন বসবাসকারীর উদ্যোগে চলমান রয়েছে। প্রকল্পের প্রধান ফটকের বাইরে প্রতিদিন প্রায় ১০০ জনের মধ্যে ইফতার বিতরণের এই উদ্যোগটি বর্তমানে ওই এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা, এই ইফতার যাঁরা গ্রহণ করছেন, তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করে খেতে পারছেন।

সখিনা আক্তার, যিনি প্রায়ই এখান থেকে ইফতার সংগ্রহ করেন। তিনি এবং তাঁর মতো অনেকেই এই ইফতার পরিবারের সঙ্গে ভাগাভাগি করে খাচ্ছেন। তিনি বলেন, ‘আমার অসুস্থ শাশুড়িসহ আমরা এই ইফতার ভাগাভাগি করে খেয়ে থাকি।’
মমিন, একজন রিকশাচালক। তিনি বলেন, ‘সবার জন্য ইফতারের এই খাবার প্যাকেটে করে বিতরণ এবং তার সঙ্গে বোতলজাত পানি কিংবা পানীয় থাকায় রিকশা চালানোর মধ্যে যেখানেই ইফতারের সময় হয়, সেখানেই আমরা এই খাবার দিয়ে ইফতার করতে পারি।’
সবার জন্য ইফতার কর্মসূচির শুরু থেকে সঙ্গে সম্পৃক্ত হাফেজ মাওলানা জোবায়ের হোসাইন ফয়সাল বলেন, ‘বিগত করোনাকালীন লকডাউনের সময় আমি ও মোক্তার হোসেন এই উদ্যোগটি শুরু করি। পর্যায়ক্রমে আমাদের সঙ্গে হাবিবুর সাবেরীন, মাহাবুবুল হক, সাইফ উদ্দিন, শাহেদ আলম, ইমাম হাসানসহ আরও অনেকেই সম্পৃক্ত হয়েছেন ও হচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এই উদ্যোগটিকে আরও সম্প্রসারণ করার পরিকল্পনা করছি; যাতে করে আমরা মানবতার কল্যাণে সুখে-দুঃখে সবার পাশে আরও ব্যাপকভাবে দাঁড়াতে পারি। আমরা ইতিপূর্বে পবিত্র ঈদুল আজহায় প্রতিবেশীর জন্য ঈদ উপহার, বন্যার্ত ও শীতার্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে