গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত ৩ দিনে সড়ক ও রেলসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি এক ধরনের শঙ্কা তৈরি করেছে সবার মধ্যে। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধ কমিয়ে আনতে সভা–সেমিনারের আয়োজন করে মানুষকে সচেতন করতে পারলে প্রাণহানি কমবে বলে ধারণা সচেতন মহলের।
গত ২৩ জুলাই শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় ট্রাক চাপায় মধ্যবয়সী অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়। একইদিনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পল্লি বিদ্যুৎ মোড়ে গাড়ি চাপায় এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়। একই দিনে শ্রীপুর পৌরসভার ৭–নম্বর ওয়ার্ডে আলফিনা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী। ২৪ জুলাই ঢাকা–ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় পোশাক কারখানায় শ্রমিক প্রিয়া আক্তার (২২), বাসচালক তাজুল ইসলাম (৩২) ও যাত্রী ইলিয়াস উদ্দিন (৩৩) ও ১ জ্ঞাতসহ ৪ জনের মৃত্যু হয়। গত ২৫ জুলাই উপজেলার টেপিরবাড়ি গ্রামে একটি পুকুর হাত পা–বাঁধা বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে রাত পৌনে ৯টার দিকে রিয়া আক্তার (১৮) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বৈরাগবাড়ি মোড়ে অটোরিকশা চাপায় ফরিদা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। ওই দিনই রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নসিমন গাড়ির চাকা মেরামত করতে গিয়ে চাকার রিং মাথায় লেগে আফাজ উদ্দিন (৩৫) নামে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়।
আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে মানুষ যান্ত্রিক হওয়ার কারণে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ সামাজিক অবক্ষয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘শ্রীপুরে বিচ্ছিন্নভাবে উদ্ধার হওয়া মরদেহগুলোর বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সকল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘সড়কে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন পারিবারিক কলহের জেরে প্রাণহানির ঘটনা বেড়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষে আইনশৃঙ্খলা মাসিক মিটিংসহ বিভিন্নভাবে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে