
রাজধানীর মালিবাগে শাহজালাল নামে একটি খাবার হোটেলে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন মারুফ (১৬), জুলহাস (১৭) ও সবুজ (২৪)।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড় হোসআপ টাওয়ারসংলগ্ন গলিতে শাহজালাল নামে একটি খাবার হোটেলে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই হোটেলের অপর কর্মচারীকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসে। তাঁদের হাত-পাসহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা অপর কর্মচারী মো. তৌহিদ জানান, ‘হোটেলের গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হন। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনার সময় তারা তিনজন ইফতারের আইটেম বিক্রি করতেছিল।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মালিবাগ থেকে তিন হোটেল কর্মচারী দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আসছে। তাদের হাত-পাসহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে