
বেতন-বোনাস-ওভার টাইমের টাকা না পেয়ে টিএনজেড নামের গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সচিবালয়ের প্রধান গেটের সামনে অবস্থান নেন। আজ সোমবার দুপুর ১২টায় গাজীপুর থেকে এই শ্রমিকেরা সচিবালয়ের সামনে এসে অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের সঙ্গে আলোচনা করলে আধা ঘণ্টা পর সেখান থেকে চলে যান তাঁরা।
আন্দোলনরত পোশাকশ্রমিক শরিফ উদ্দিন বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি বেতন ও বোনাস পরিশোধ করার কথা ছিল। কিন্তু এরপর থেকে সিনিয়র স্যাররা আর অফিসে আসেন না। আমাদের বেতন–বোনাস এখনো পাইনি। পরিবার নিয়ে ঈদ কীভাবে কাটাব, সেটা নিয়ে চিন্তায় আছি।’
আরেক শ্রমিক কামাল হোসেন বলেন, ‘কতটা অসহায় হয়ে আমরা গাজীপুর থেকে রোজা রেখে এই রোদে এখানে এসেছি। আমরা সচিবালয়ে শান্তিপূর্ণভাবে কথা বলতে এসেছি। কোনো ঝামেলা করতে চাই না।’
পোশাকশ্রমিকদের অবস্থানের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর আজকের পত্রিকাকে বলেন, পোশাকশ্রমিকেরা দুপুর ১২টার দিকে পল্টন এলাকা থেকে জড়ো হয়ে সচিবালয়ের সামনে অবস্থান করেন। কিছুক্ষণ অবস্থান করে তাঁরা থেকে চলে চান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে