
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মারধরে এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম বসন্ত কুমার দাস (৫২)। তিনি রাজধানীর মহাখালীতে বন ভবনে হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
আজ রোববার সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তির ছোট ভাই হেমন্ত কুমার দাস অভিযোগ করেন, বসন্তের সঙ্গে দূরসম্পর্কের ফুপাতো বোন মিনার দাসের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাত সারে ১০টায় মিনার দাস ফোনে তাঁর ভাইকে কলাভবনে ডেকে নেয়। এ সময় মিনা দাসের স্বামী শান্তি মণ্ডল সেখানে উপস্থিত হন। তারপর শান্তি মণ্ডল বসন্তকে মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে থানা-পুলিশ এসে পারিবারিক বিষয় বলে সমঝোতা করে দেয়।
হেমন্ত কুমার দাস বলেন, মালিবাগের গুলবাগের বাসায় ফিরে রাতেই তাঁর ভাই অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত তাঁকে খিদমা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার জীবন বলেন, ‘মারধরে এক ব্যক্তি মারা গেছে এমন একটা অভিযোগ আমরা পেয়েছি। জানা গেছে, গতকাল রাতে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছিলেন। জটলা দেখে পুলিশ সদস্যরা এগিয়ে যায়। সেখানে এক ব্যক্তিকে ঘিরে ধরেছিলেন সবাই। কথা বলে জানতে পারেন, ওই ব্যক্তি বসন্ত কুমার দাস। শান্তি মণ্ডলের সঙ্গে তিনি রিকশায় ছিলেন। হঠাৎ রিকশা থেকে লাফিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন শান্তি মণ্ডল।’
বসন্ত কুমারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পাড়াটঙ্গিতে। বর্তমানে শাহজাহানপুর গুলবাগ এলাকায় স্ত্রী সুমি দাস ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে