
অবৈধ পথে সিলেটে এসে ভিক্ষাবৃত্তি করা শুরু করেছিলেন ভারতীয় নাগরিক শ্রীসিতারাম লাল চন্দ্র। এক মাস পর অবশেষে পুলিশের কাছে ধরা পড়েছেন ওই ভারতীয় নাগরিক। আজ রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সিতারাম লাল চন্দ্র (৫৫) ভারতের ছত্তিশগড় প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রীশ্যামলাল চন্দ্র দাসের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, শনিবার নগরীর ভার্তখলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় ৫৩ দিন বাংলাদেশে অনুপ্রবেশের আশায় ভারতের বিভিন্ন অংশে ৫৩ দিন ঘুরে বেড়ান। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় এক মাস আগে নদী সাঁতারে অবৈধভাবে বাংলাদেশ পৌঁছান।
সিলেটে আসার পর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন তিনি। বাংলা ও হিন্দি ভাষায় কথা বলেন সিতারাম। তাঁর কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে কন্ট্রোল অব অ্যান্টি আইনে মামলা করেছে পুলিশ।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে