নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে হাসিব নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ ব্যক্তি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত হাসিব চনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
চনপাড়া এলাকার বাসিন্দারা জানান, এলাকার মাদক কারবার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের শামীম ও স্বেচ্ছাসেবক দলের নেতা রব্বানীর অনুসারীদের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। গতকাল রাতে এক পক্ষের আরেক পক্ষের কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার ঘটনা ঘটে। এর জেরে সংঘর্ষ ও গোলাগুলি হয়।
নিহত ব্যক্তির বড় ভাই যুবদল কর্মী বাবু বলেন, ‘রাতে মাদক কারবারি রবিনকে এলাকার লোকজন আটক করে। তাকে ছাড়িয়ে নিতে আসে স্বেচ্ছাসেবক দলের কর্মী রব্বানী ও তার লোকজন। এ সময় দুই পক্ষের সংঘর্ষ হলে আমার ভাই হাসিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা শুনেছি। রব্বানী স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং শামীম যুবদলের রাজনীতি করে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যে দোষী তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।’
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় আমাদের অভিযান চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে