
রাজধানীর উত্তরায় ফুটপাতে পড়ে ছিল আব্দুর রহমান শুভ (২৫) নামের এক যুবকের লাশ। পরিবারের দাবি, সে মাদকাসক্ত ছিল। যার কারণে লাশ অনিহা ছিল স্বজনদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির পাশের ফুটপাতে আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহটি পড়ে ছিল। তারপর স্বজনদেরকে খুঁজে বের করে নিহতের বাবা দুলাল মিয়াকে বুঝিয়ে দেয় পুলিশ।
ওই যুবক উত্তরার জসিম উদ্দিন পাকার মাথার কেআরই প্রজেক্টের মো. দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করায় তাঁর বাবা ঠিকাদার আমান উল্লাহ বাসা থেকে তাকে বের করে দেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বউ নিয়ে গাজীপুরের টঙ্গীর আরিচপুর বস্তিতে থাকেন। আর সেখানেই শুভ নেশায় জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা ও বেসরকারি কর্মজীবি আশরাফুল ইসলাম তামিম আজকের পত্রিকাকে বলেন, কল্যাণ সমিতির পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাই। জানতে পারি, ওই যুবক না খেয়ে মারা গেছে। কারণ তার পরিবারের কেউ তাকে দেখভাল করতো না।
তিনি বলেন, তার লাশ নিহতের বাবা-দাদারা কেউ নিতে চাচ্ছিল না। তারপর পুলিশ এসে পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে বিকেলে লাশ বুঝিয়ে দিয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় উত্তরার বিভিন্ন এলাকার ফুটপাতে পড়ে থাকতেন শুভ। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পথচারীরা। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত মাদকাসক্তের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে পড়ে থাকা মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবাসহ পরিবারের লোকজনকে খুঁজে বের করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি হাফিজ বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে