
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুটি অবরোধ করে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, মহানগরীর বাসন সড়ক এলাকায় আলেমার টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অনেকের তিন মাসের বেতন বকেয়া। এখানে নিয়মিত বেতন দেওয়া হয় না, মাসের বেতন একসঙ্গে না দিয়ে কিস্তিতে দেওয়াসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
এসব সমস্যা সমাধানের দাবিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় দুই মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানার শ্রমিক আলম বলেন, মালিকপক্ষ শ্রমিকদের নিয়মিত বেতন দেয় না। বেতন ভেঙে ভেঙে দেওয়া হয়। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘একটি পোশাক কারখানার শ্রমিকেরা কিছু সময়ের জন্য ভোগড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হই এবং যান চলাচল শুরু হয়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ঈদ সামনে রেখে আমরা তৎপর রয়েছি। আমরা শ্রমিকদের যেকোনো ন্যায়সংগত দাবি আদায়ের পক্ষে। কিন্তু এ কারণে সড়ক- মহাসড়কসহ কোথাও মানুষের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে