
রাজবাড়ীর কালুখালীতে দুটি বাসের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে একটি বাসের চালক মারা গেছেন। অপর ১১ আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালীবাড়ি গড়িয়ানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু শেখ (৪৮) গোল্ডেন লাইন পরিবহনের চালক ছিলেন।
যাত্রীদের বরাত দিয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার কালীবাড়ি গড়িয়ানা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ১২ জন আহত হয়।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাসচালক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক প্রশ্নের জবাবে ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশের প্রাথমিক ধারণা ওভারটেকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে