রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে বিকেলে তাঁর স্বজনেরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন।
নিহত ওই নারীর নাম নাঈমা ছাত্তার (৩৫)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার লালপুর দরজিপাড়া গ্রামে।
নিহতের চাচা জিহাদুল ইসলাম সুমন আজকের পত্রিকাকে জানান, বর্তমানে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন নাঈমা সাত্তার। তার বাবা আব্দুল ছাত্তার অনেক আগেই মারা যান। প্রায় ৮ বছর আগে তার বিয়ে হয়েছিল। ছয় মাস সংসার করার পর বিচ্ছেদ হয়ে যায়। এরপর আর বিয়ে করেননি তিনি।
জিহাদুল ইসলাম বলেন, ‘দুপুরে পুলিশের মাধ্যমে খবর পাই নাঈমা মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে নাঈমার মরদেহ দেখতে পাই। প্রতিদিন সকালে নাঈমা হাটতে বের হতো। বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট এলাকাতেই হাটতো। কিন্তু আজ মগবাজার এলাকায় কেন এসেছিল, আমাদের জানা নাই।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। সেই ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা প্রথমে তাঁকে মগবাজার ইনসাফ আল বারাকা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) জয়নব আজকের পত্রিকাকে জানান, সকালে মগবাজার রেলগেটের পাশে ট্রেনের ধাক্কায় ওই নারীর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে সিআইডি ক্রাইমসিন ইউনিটের সহযোগিতায় তাঁর পরিচয় জানা যায়। পরে তার স্বজনদের খবর দেওয়া হলে তাঁরা ঢাকা মেডিকেলে গিয়ে পরিচয় শনাক্ত করেছেন।
তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, মগবাজার রেলগেটের পাশে সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে