
কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় আমরা সতর্ক অবস্থানে আছি। সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের টহল জোরদার করেছি। জনবল বাড়িয়েছি। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম বাড়িয়েছি।’
এরশাদ আলী আরও বলেন, ‘আমরা সার্বক্ষণিক মনিটর করছি। আমাদের অবস্থান হচ্ছে মেরিটাইম নিরাপত্তায় সামুদ্রিক যে নিরাপত্তা আছে, সেই নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটতে দেব না। এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ।’
নবনিযুক্ত মহাপরিচালক এরশাদ আলী আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এরশাদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোস্টগার্ড নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম সংস্থা হিসেবে সহযোগী হবে। তাই আমার নেতৃত্বাধীন বাংলাদেশ কোস্টগার্ডকে সেই পর্যায়ে নিয়ে যাব।’
এরশাদ আলী আরও বলেন, ‘আমাদের ফরেন পলিসি জাতির পিতা বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে, “কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক” আমরা বজায় রাখব। ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের কারও সঙ্গে কোনো বৈরিতা নাই, সবার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেইন করে চলতে চাই।’
নতুন করে রোহিঙ্গা দেশে প্রবেশ করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে এরশাদ আলী বলেন, ‘১ দশমিক ২ মিলিয়ন রোহিঙ্গাকে ইতিমধ্যে আমরা আশ্রয় দিয়েছি। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে এই সমস্যার সমাধান করা। রোহিঙ্গা নেওয়া বা বের করে দেওয়া আসলে কোনো সমাধান না। এর জন্য একটা দীর্ঘস্থায়ী সমাধান দরকার, যেটা তাঁদেরই করতে হবে।’
এরশাদ আলী আরও বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় আমরা সতর্ক অবস্থানে আছি। সীমান্তবর্তী এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করেছি। জনবল বাড়িয়েছি। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি-সরঞ্জাম বাড়িয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না।’
আজ বেলা ১১টায় কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সুরা ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি। এরপর সমাধিসৌধ কমপ্লেক্সের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মহাপরিচালক।
এ সময় কোস্ট গার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কোস্ট গার্ডের ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, গোপালগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানসহ কোস্ট গার্ড সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে