
নারায়ণগঞ্জের সদর উপজেলায় সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পরিচিত ব্যক্তিদের ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শামীম খান (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ বুধবার বিকেলে সদরের ফতুল্লায় পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শামীমের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার আমবাড়িয়া গ্রামে। তিনি পরিবারের সঙ্গে আজমেরীবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
যুবককে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।’
মামলা থেকে জানা গেছে, দেড় বছর আগে শামীমের সঙ্গে এক তরুণীর (২৪) সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক চলার সময় দুজনের ব্যক্তিগত ছবি শামীমের মোবাইল ফোনে ধারণ করা ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে ওই তরুণী বিয়ে করে সংসার শুরু করেন। বিয়ের পর তাঁর স্বামী বিদেশে গেলে শামীম বিভিন্ন সময় বিরক্ত ও কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় পুরোনো ছবি তরুণীর পরিচিত ব্যক্তিদের মেসেঞ্জারে ছড়িয়ে দেন।
ওই ঘটনায় তরুণী বাদী হয়ে আজ থানায় অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে শামীমকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয় বলে জানায় পুলিশ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে