মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বসে শ্রমিক হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকেরা আসেন এখানে। সকালে সূর্যের আলো উঁকি দেওয়া আগে থেকেই রাস্তার দুপাশে ভিড় জমতে থাকে শ্রমিকদের। দর–কষাকষির মাধ্যমে নিজেদের শ্রম বিক্রি করেন নারী ও পুরুষ শ্রমিকেরা। তবে পুরুষের তুলনায় নারী শ্রমিকদের শ্রমের মূল্য কম।
এসব শ্রমিকদের বেশির ভাগ উত্তরবঙ্গের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় থেকে বিভিন্ন মৌসুম আলু রোপণ, উত্তোলন, ধান আবাদসহ মাটি কাটা কাজের জন্য আসেন। এদের মধ্যে আবার অনেক শ্রমিকেরা আট দশ-জনের একেকটি দল গঠন করে থাকে। এসব দলের মধ্যে একজন দলনেতা থাকে। দলনেতা কৃষকদের সঙ্গে দর–কষাকষি করে শ্রমের দাম নির্ধারণ করেন।
টঙ্গিবাড়ী উপজেলায় পুরোদমে চলছে আলু রোপণ। আর এই আলু রোপণকে কেন্দ্র করে এখন এসব হাট জমেছে উপজেলার বিভিন্ন বাজারে। আলদি বাজার, বালিগাঁও বাজার, বঘিয়া বাজারসহ বেশ কয়েকটি বাজারে এমন শ্রম বেচা-কেনার হাট বসতে দেখা যায়। আলু চাষাবাদে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকও মাঠে কাজ করছেন সমান তালেই। তবে পুরুষের শ্রমের মূল্যের চেয়ে নারী শ্রমিকদের শ্রমের মূল্য অনেকটাই কম। যেখানে পুরুষ শ্রমিকদের শ্রমের মূল্য ৬০০ টাকা সেখানে নারী শ্রমিকেরা পাচ্ছেন ৩৫০ থেকে ৪০০ টাকা।
বালিগাঁও শ্রম বাজারে নারী শ্রমিক সামসুন্নাহর বলেন, ‘আমরা প্রতি বছর আলু লাগানো ও ওঠানোর সময় এখানে কাজ করতে আসি। আমরা নারীরা পুরুষের সঙ্গে সমান তালে কাজ করলেও মূল্য পাই কম। সকালে কাজে যাই কাজ শেষে বাড়িতে আসি বিকেল ৪টার দিকে।’
কৃষক ফজলুর রহমান বলেন, ‘নারীদের তুলনায় পুরুষ অনেক বেশি পরিমাণ কাজ করেন। পুরুষের কাজের গতি নারী শ্রমিকের চেয়ে অনেক বেশি। তাই নারী শ্রমিকের চেয়ে পুরুষ শ্রমিকদের বেশি টাকা দিয়ে কাজে নেওয়া হয়। সব সময় শ্রমিকের দাম একইরকম হয় না। তবে নারীদের দিন প্রতি দেওয়া হয় ৩০০ থেকে ৪০০ টাকা আর পুরুষদের দেওয়া হয় ৬০০ থেকে ৭০০ টাকা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে