
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে ৫টি বাস দেওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহত হয়েছেন—এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয়। সেই রিকোয়েস্ট এবং ‘একধরনের প্রেশারের’ পরিপ্রেক্ষিতে ৫টি বাস রিকুইজিশন করাতে সহায়তা করেন ডিসি।
আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
প্রেস সচিব বলেন, ‘ডিসি বাস রিকুইজিশনে চিঠি দিলেও কোনো জ্বালানি তেল বা অন্য কোনো খরচ দেয়নি বলে সরকারকে জানিয়েছেন। ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ঘটনা আরও কোথাও ঘটেছে কি না, তা দেখছি।’
গতকাল সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে বলা হয়, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে ৫টি বাসের রিকুইজিশন দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে; যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে—এটা আমাদের মূল দায়িত্ব। সব পার্টির জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশির ভাগ তথ্য অতিরঞ্জিত।’
৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর সরকার রমজানে নিত্যপণ্য সহনীয় রাখতে উদ্যোগ নিয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, ‘তথ্য অনুযায়ী বলতে পারি, গত রোজার থেকে এই রোজায় বেশির ভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজা ধরে দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেই ফোকাস সরকারের আছে।’
ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলো সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ট্যারিফ কমিশন ‘ইনটেনসেভলি’ কাজ করছে বলে জানান প্রেস সচিব।
তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলতে পারি। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবরাহ বাড়াতে সরকার প্রতিদিন মনিটর করছে। আমরা আশা করছি, জোগান সামনের দিকে আরও বাড়বে। আশা করা যায়, দামও সহনীয় পর্যায়ে থাকবে।’
বাজারে সয়াবিন তেলের সরবরাহ নেই এমন মন্তব্যের জবাবে প্রেস সচিব বলেন, ‘বোতলজাত ও লুজ সয়াবিন তেলের বিষয়টি তদারক করছি। আমরা দেখছি, লুজ সয়াবিন তেলের দাম কমা শুরু হয়েছে। আশা করছি, সরবরাহ পরিস্থিতি বাড়লে দামটা আরও ভালো হবে। এর আগেও দেখেছি, বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার সরবরাহ যেন ঠিক পর্যায়ে আসে।’

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৩ ঘণ্টা আগে