
মাদারীপুরের কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা সদরের থানার মোড় থেকে ফাঁসিয়াতলা সড়ক এবং একই উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর থেকে চরআলীপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা। তাঁরা দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহবুবা ইসলাম অভিযানে যান। তাঁরা কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
স্থানীয় আবুল হোসেন, রাসেল, জমিসসহ বেশ কয়েকজন জানান, সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করায় রাস্তা ছোট হয়ে যায়। তাই এই সড়কগুলো দখল মুক্ত হওয়ায় সাধারণ মানুষ খুব খুশি।
কালকিনি ইউএনও উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে তোলা শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে