পদ্মার চরে বাদাম তুলছিলেন কৃষক মধু বিশ্বাস (৫০)। হঠাৎ তাঁর ডান হাতের কবজিতে কিছু একটা কামড় দেয়। দেখতে পান ছোট্ট একটি কালো রঙের সাপ। সঙ্গে সঙ্গেই সাপটিকে মেরে ফেলেন। এরপর পলিথিনে ভরে চলে যান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিষধর রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন। এরপর তাঁকে দেওয়া হয় অ্যান্টিভেনম।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর চর আফড়া গ্রামের পদ্মার চরে বাদামখেতে এ ঘটনা ঘটে।
আহত মধু বিশ্বাস একই এলাকার মৃত আক্কেল বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক।
কৃষক মধু বিশ্বাস বলেন, ‘সকাল থেকে চরে বাদাম তুলছি। সাড়ে ১০টার দিকে পানির মধ্যে বাদাম তুলতেই হাতে কী যেন কামড় দেয়। পরে দেখি সাপ। সঙ্গে সঙ্গে সাপটি একটি ব্যাগে ভরে হাসপাতালে চলে আসি। এরপর ডাক্তার ইনজেকশন দিয়ে ভর্তি রাখছে।’
আরেক কৃষক মোস্তাফা কামাল বলেন, ‘আমরা কয়েকজন সজাল থেকে চরে বাদাম তুলছিলাম। হঠাৎ মধু বিশ্বাস বলে উঠে তাকে সাপে কামড় দিছে। এরপর দেখি সাপটি কামড় দিয়ে হাতে ঝুলে আছে। এ সময় আরেকজন সাপটিকে হাতের কাঁচি দিয়ে আঘাত পরে সাপটি ব্যাগে ভরে মধু বিশ্বাসকে নিয়ে হাসপাতালে চলে আসি। এখানে আসার পর ডাক্তার জানায় রাসেলস ভাইপার সাপে কামড়েছে।’
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহম্মেদ তিথি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে যে কৃষক সাপের কামড়ে হাসপাতালে এসেছিল তাকে রাসেলস ভাইপার কামড়ে ছিল এটা নিশ্চিত হয়েছি। ওই রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। আশঙ্কামুক্ত কি না সেটা বলা যাচ্ছে না। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে