
রাজধানীর দনিয়ার একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর ধনিয়া কলেজের আট ছাত্রী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন।
আজ বুধবার বিকেল ৫টার দিকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে আসে। অসুস্থরা হলেন- জুই আক্তার মিম (১৮), মারিয়া আক্তার (১৮), মারিয়াম (১৮), ফারিয়া আক্তার (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া আফরিন (১৮), ফারজানা আক্তার (১৮) ও রোজিনা আক্তার (১৭)।
তাদের সঙ্গে থাকা নুসরাত জাহিন নামে আরেক শিক্ষার্থ বলেন, তারা সবাই দনিয়া কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। আজ তাদের কলেজে র্যাগ ডে পালন করছিল। দুপুড় সারে ১২টার দিকে তারা প্রায় ৫০ জন শিক্ষার্থী ধনিয়া ট্রাকস্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে খাইতে যান। সেখানে তারা প্রথমে কেক কাটেন। এরপর অনন্দ উল্লাস করছিলেন। তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটা স্প্রে ব্যবহার করে। এরপর সবাই ফ্রাইড রাইস, চিকেন ও সব্জি খান। খাওয়ার কিছুক্ষণ পরে একে একে কয়েকজন অসুস্থ হয়ে পরে। তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর জানতে পারি প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্রী অসুস্থ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। তবে তাদের অবস্থা গুরুতর না। ধারনা করা হচ্ছে কোনো একটি কারনে এক ছাত্রী অসুস্থ হয়ে পরেছে। তখন ভয়ে অনেকেই অসুস্থ হয়ে পরেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘যাত্রাবাড়ি এলাকা থেকে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘দনিয়া কলেজের কিছু ছাত্রী র্যাগডে পালন করছিল। পরে দনিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় ‘টার্কিস কাবাব পার্টি সেন্টার’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। সেখানে খাবার খাওয়ার পর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পরে। এরমধ্যে কয়েকজন ঢাকা মেডিকেলে গেছে চিকিৎসা নিতে। এ ছাড়া কয়েকজন স্থানীয় হাসপাতালে আছে। তবে তাদের অবস্থা গুরুতর না।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে