
মাদারীপুরের শিবচরে বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার সকালে শিবচরে প্রস্তাবিত একাধিক জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
প্রস্তাবিত জায়গা পরিদর্শনে এসে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ থেকে শিবচরে আমরা দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিফ জুডিশিয়াল একাডেমি করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার নাম হবে, বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। মাদারীপুর জেলার শিবচরেই আমরা বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করেছি।’
আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘এটি হবে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। সেই আইন বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা শিবচরের বিভিন্ন স্থানে তিনটি জায়গা পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য স্থানগুলো হলো, পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী ও শিবচর পৌরসভার চর শামাইলে।’
মন্ত্রী বলেন, ‘এগুলোর মধ্যে যে স্থানটিতে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত বলে মনে হবে, আমরা সেই স্থানকেই বেছে নেব। কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দেব, কোন স্থানে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় হবে। তবে আশা করি, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়টি শিবচরেই স্থাপিত হবে।’
দেশে চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যেকোনো বিষয়ে আদালতে মামলা চলাকালীন প্রসঙ্গে আমি কখনো কোনো মন্তব্য করি না। আজও এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আইনসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক (ডিসি) মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা জজ (ভারপ্রাপ্ত) তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, জেলা নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আতাহার হোসেন বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা মুন্নি।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে