
বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার গেজেটের বিষয়ে খোঁজ নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক।
সেদিন সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ইশরাক বলেন, ‘আপনারা অবহিত আছেন যে, কয়েক দিন আগে আমি নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার একটি রায় পেয়েছি। সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং সেটি কীভাবে কার্যকর করা হবে, সে ব্যাপারে আলাপ করার জন্য সিইসি মহোদয়ের কাছে এসেছি।’
ইশরাক আরও বলেন, ‘আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার। ইসি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। এসব নিয়ে আপডেটের জন্য সিইসির সঙ্গে কথা বলেছি। আমি সবকিছু আইন মেনেই করেছি। আইন হচ্ছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করার। সেই সময়ের মধ্যেই করা হয়েছে। পরবর্তী সময়ে নিয়ম হচ্ছে ১৮০ দিনের মধ্যে এটি নিষ্পত্তি করার। কিন্তু আমার অপন্যান্ট ছিলেন তাপস, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন।’
কত দিনের জন্য দায়িত্ব পাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন জানিয়েছেন, মেয়র পদে তাঁর মেয়াদ কত দিন হবে তা গেজেট হওয়ার পর আইনজীবী প্যানেলের সঙ্গে বসে নির্ধারণ করবেন।
ডিএসসিসির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল ইসি।
অনিয়ম ও দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপির নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তাঁর নামে গেজেট প্রকাশ করে। পরবর্তী সময়ে শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে