
কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও করিমগঞ্জ পলিটেকনিকেল কলেজের সামনে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন হাওরাঞ্চলের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন। উপজেলাগুলোর ২৩টি ইউনিয়নের প্রায় ৭৪ হাজার গ্রাহক এতে দুর্ভোগে পড়েছেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্র জানা যায়, শনিবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রোববার বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও করিমগঞ্জ উপজেলার পলিটেকনিক কলেজের আশপাশের বিভিন্ন স্থানে গাছপালা পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে যায়।
টানা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকার প্রভাব পড়ছে ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা, হাসপাতালে। বিদ্যুতের ওপর নির্ভরশীল বিভিন্ন কাজ করতে না পারায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। অটোরিকশাচালকেরা রাতে যানবাহনে চার্জ দিতে না পারায় কাজে বের হতে পারছেন না।
এদিকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বলে জানায় মিঠামইন পবিস জোনাল অফিস।
মিঠামইন জোনাল অফিসের অধীনে অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনায় (একটি ইউনিয়ন বাদে) ২০ হাজার গ্রাহক রয়েছেন।
অষ্টগ্রামের তপন শীল বলেন, এই মৌসুমে ঝড়-তুফান হবেই, তাই বলে এত সময় বিদ্যুৎ না থাকা দুঃখজনক। এই সমস্যার দ্রুত সমাধানে বিকল্প পথ খোঁজা দরকার।
মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল হোসেন বলেন, কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সরবরাহ লাইনে ঝড়ের আঘাতে গাছ-পালা পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা কর্মীরা কাজ করছেন। আশা করি দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৭ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে