মাইকেল মধুসূদনের অবদান, বিশেষ করে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আজকে অনেকটাই বিস্মৃত ও প্রায় অবহেলিত। বাঙালি ‘বীর’ চায় কিন্তু বীরকে সঠিক মর্যাদা দিতে পারে না।
আজ শনিবার (২৭ জানুয়ারি) মহাকবি মাইকেল মধুসূদনের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর মহাখালীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীও উদ্যাপন করা হয়।
‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের’ সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সাহিত্য পড়া মানুষ না হলেও আমি সারা জীবন সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলাম। সেই দায়বদ্ধতা থেকেই আজকে মাইকেল মধুসূদন দত্তের দু শ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করা। মাইকেল মধুসূদন দত্তের বিদ্রোহী চেতনা জাগরণ সংস্কৃতি স্কোয়াডের সদস্যদের লালন করে সমাজের সকল কুসংস্কারের বিরুদ্ধে লড়তে হবে।’
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্যের দু শ বছরের পাঠ পরিক্রমায় মাইকেল মধুসূদন দত্তকে আমরা দেখি প্রথম সংস্কারবিরোধী আধুনিক কবি ও নাট্যকার রূপে, যিনি বাংলা কাব্য রচনার প্রচলিত ধারা বদলে দিয়েছেন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন এবং একই সঙ্গে আধুনিক বাংলা নাটক রচনার পাশাপাশি মঞ্চে প্রদর্শনের মাধ্যমে। কাজী নজরুল ইসলামকে সংগত কারণে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্যে বিষয় ও আঙ্গিকের ক্ষেত্রে প্রথম বিদ্রোহ করেছেন মাইকেল।’
জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের প্রধান সমন্বয়ক নাট্যজন আসিফ মুনীর বলেন, ‘মাইকেল মধুসূদনের আজকে অনেকটাই বিস্মৃত ও প্রায় অবহেলিত। আজকের বিশেষ দিনটি সাড়ম্বরে পালিত না হলেও বছরজুড়ে আয়োজন থাকা উচিত। ষাট ও সত্তরের দশকে বাংলা নব নাট্যচর্চাতেও মধুসূদনের নাটক অনুপ্রাণিত করেছে।’
জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের সভাপতি যাত্রাশিল্পী ও নির্দেশক মিলন কান্তি দের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক চলচ্চিত্রনির্মাতা পিন্টু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও আলোচনায় অংশ নেন জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের সহসভাপতি অভিনেতা ড. আবদুল বারী ও সাংস্কৃতিককর্মী এস.বি. বিপ্লব, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের সমন্বয়কারী নাট্যজন আসিফ মুনীর, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের গবেষণা সম্পাদক অধ্যাপক এসএম সারওয়ার মোর্শেদ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে