ঢাকা: আসন্ন ঈদে গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকারও বেশি জাল নোট ছড়িয়েছে জাল টাকা তৈরির একটি চক্র। চক্রটি ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক লাখ জাল নোটের বান্ডিল বিক্রি করতেন। র্যাব বলছে, নাইমুল হাসান তৌফিক (২১) নামের এক যুবক চক্রটির সক্রিয় সদস্য। সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।
অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার তৌফিক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, তৌফিকের বাড্ডা এলাকায় ভাড়া বাসাতে জাল নোট তৈরি করে। কয়েকটি সিন্ডিকেট একত্রিত হয়ে টাকাগুলো তৈরি করেন। পরে তা সরাসরি ও অনলাইনে বিক্রি করেন। তাঁরা জানিয়েছেন, এরই মধ্যে রাজধানীর কোরবানির গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছেন। চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের সন্ধান পেয়েছেন। তাঁদের ধরতেও অভিযান চলানো হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে