স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনসহ ৩টি মামলার ইমরান খান (৩০) নামের এক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কার্তিকপুর এলাকার মৃত শাহজাহান খানের ছেলে ইমরান খান (৩০)। তিনি ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া জানান, যৌতুক, নারী নির্যাতন, মানহানির বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন তিনি। এরই ভিত্তিতে গতকাল আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার বেলা ১১টার দিকে তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৯ নভেম্বর ইমরানের স্ত্রী বাদী হয়ে আদালতে যৌতুক মামলা করেন। পরদিন তিনি (স্ত্রী) নারী নির্যাতনের আরেকটি মামলা করেন। ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে যৌতুক মামলাটি ভেদরগঞ্জ থানায় নথিভুক্ত হয়। এ ছাড়া নির্যাতন মামলায় আদালত থেকে ইমরানের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে ওই নারীকে হুমকি দিয়ে যাচ্ছিলেন আসামি।
ভেদরগঞ্জ থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশে ইমরানের খানকে গ্রেপ্তারের পর আমরা তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠিয়েছি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে