৩০ মার্চ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রধান শিরীন পারভীন হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা ২৬ মার্চ প্রতিবেদন জমা দিতে চেয়েছিলাম। তবে ওই দিন সময় পাওয়া যায়নি। ৩০ মার্চ সময় মিলেছে। ওইদিন আমরা প্রতিবেদন জমা দেব।’
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, প্রতিবেদনে সম্পদ-সম্পত্তি, সন্তানের অভিভাবকত্ব, বিবাহ ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীকে সমান অধিকার দেওয়ার সুপারিশ আসতে যাচ্ছে। বাল্যবিবাহের ক্ষেত্রে বিশেষ বিধানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) মেয়েদের বিয়ে দেওয়ার সুযোগ বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সুপারিশও প্রতিবেদনে রয়েছে।
এর বাইরে রাজনৈতিক দলগুলোর প্রতিটি পর্যায়ের কমিটিতে নারীর প্রতিনিধিত্ব ন্যূনতম ৪০ শতাংশ এবং জাতীয় সংসদে নারীর জন্য ১০০ সংরক্ষিত আসন রেখে তাতে সরাসরি নির্বাচনের সুপারিশ প্রতিবেদনে থাকছে বলে জানা গেছে।
এ বিষয়ে শিরীন পারভীন হক বলেন, ‘কী কী সুপারিশ আমরা করছি, সে বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে নারীর প্রতি সব ধরনের বৈষম্যমূলক আইন বাতিলের বিষয়ে আমাদের সুপারিশ থাকবে।’ ৩০ মার্চ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
৩০ মার্চ রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হবে বলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে