রাজধানীর তুরাগে নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে মো. হেলাল হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার তুরাগের নলভোগ এলাকার একটি নির্মাণাধীন ভবনে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শ্রমিকের গ্রামের বাড়ি বরিশালের মনপুরা উপজেলার চরগোলিয়া গ্রামে। তিনি বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপার সংলগ্ন একটি নলভোগ এলাকার একটি মেসে থাকতেন। হেলালের পরিবার সূত্রে জানা যায়, তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
নিহতের বড় ভাই বেল্লাল হোসেন বলেন, ‘ভবনটিতে আমরা দুই ভাই কাজ করতাম। হেলাল দ্বিতীয় তলার ছাদে রড ওঠানোর কাজ করছিল। এ সময় ওপর থেকে একটি রড তাঁর মাথার ওপর পরে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তুরাগ থানায় অবগত করা হয়েছে।
অপরদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে কাউকে পাইনি। ঢাকা মেডিকেলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বার্তা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে