রাজধানীর গেন্ডারিয়া ফরিদাবাদ এলাকায় আমির হোসেন (৪৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অটোরিকশা চালক আমির হোসেন জানান, তিনি জুরাইন বউবাজার এলাকায় আক্তার মিয়ার গ্যারেজে থাকেন। গতরাতে পোস্তগোলা থেকে দুই যাত্রী তার রিকশায় ওঠেন। তারা ফরিদাবাদ যাবে বলে জানায়। পরে ফরিদাবাদ স্কুলের পাশের একটি গলি দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দুই যাত্রী তার গলায় ছুরি ধরে। তখন আমির হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তার মাথায় ঢিল ছুড়ে মারে। কিছু দূর গিয়ে রাস্তায় পড়ে যান আমির হোসেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রাতে যাত্রী বেসে দুই ছিনতাইকারী ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। আহত অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেলের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে। তার অটোরিকশাটি উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকদের চেষ্টা চলছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে