শরীয়তপুরে স্ত্রীকে হত্যা মামলায় রাজা মিয়া (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের অলি বেপারী ছেলে।
এ তথ্য জানিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন রাতে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে রাজা মিয়া তাঁর স্ত্রী কাঞ্চনমালার (২৮) মাথায় পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করেন। এতে কাঞ্চনমালা গুরুতর আহত হলে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ৭ জুন মারা যান তিনি।
৮ জুন নিহতের ভাই মো. মনির হোসন বাদী হয়ে রাজা মিয়াকে আসামি করে শরীয়তপুরের সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই আসামি রাজা মিয়াকে সখিপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
এ বিষয়ে কৌঁসুলি ফিরোজ আহমেদ বলেন, ‘রাজা মিয়া যৌতুকের জন্য তাঁর স্ত্রী কাঞ্চনমালাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী রাজা মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘এ রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগগিরই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে