
ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সুমন রহমানের (৩৫) মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সুমনের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল। গত রাতে ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান সুমনের বোন শিউলি আক্তার (৩২)।
চিকিৎসাধীন ৯ জনের মধ্যে সূর্য্য বেগমের (৫০) ৭ শতাংশ, সোহেলের (৩৮) ১০ শতাংশ, শারমিন আক্তারের (৩৫) ৪২ শতাংশ, সোয়াইদের (৪) ২৭ শতাংশ, সুরাইয়ার (৩ মাস) ৯ শতাংশ, মনির হোসেনের (৪০) ২০ শতাংশ, ছামির মাহমুদ ছাকিনের (১৫) ১৪ শতাংশ, মাহাদীর (৭) ১০ শতাংশ ও জহুরা বেগমের (৭০) ৫ শতাংশ পুড়ে গেছে।
গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
দগ্ধ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দোতলা ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন মো. সুমন। শবে বরাত উপলক্ষে গত শুক্রবার সুমনের মা ও ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসে। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। তাতে নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দগ্ধ সুমনের ফুপাতো ভাই মো. মাসুদ বলেন, সুমনদের বাড়ি শরীয়তপুর জেলায়। গোমাইল এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। একই এলাকায় থাকেন তাঁর ভাই সোহেলও। সুমন গ্রাফিকসে কাজ করেন আর সোহেল গার্মেন্টস এক্সেসরিজের কোম্পানিতে কাজ করেন। তাদের বোন শিউলি থাকতেন নবাবগঞ্জ দিঘিরপাড় এলাকায়। ফুফু জোহরা বেগম মুন্সিগঞ্জের বাসিন্দা। শবে বরাত উপলক্ষে গতকাল সবাই সুমনদের বাসায় যান। রাতে পিঠা বানানোর জন্য চুলা জ্বালাতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে আসে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে