
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি গাড়ির সঙ্গে ধাক্কায় মো. বিল্লাল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার সরাতৈল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বিল্লাল ঢাকা জেলার ডেমরা থানার ২৩-১১ বাদশা মিয়া রোডের মুসলিমনগর এলাকার মো. আনিস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের সরাতৈল এলাকায় মোটরসাইকেলটি উত্তরবঙ্গগামী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই এর আরোহী মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মো. ইউসুব আলী বলেন, মহাসড়কের সরাতৈল নামক স্থানে একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহীর মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে