গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।
এর আগে গতকাল বৃহস্পতিবার গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের জঙ্গালীয়ার দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল আহম্মেদ ওরফে আবেদ (৩৫) কাপাসিয়ার তারাগঞ্জের একডালা এলাকার আবির হোসেনের ছেলে। তিনি রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিতে অফিস সহকারী পদে চাকরি করতেন।
ওসি মাহতাব উদ্দিন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহিষবাহী ট্রাক গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যান এবং সিএনজিতে থাকা চালকসহ বাকি পাঁচজন গুরুতর হন। ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ওসি আরও জানান, স্বজনেরা নিহতের লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে যান। তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশা ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে