
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যেনতেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।’
আজ শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সত্যিকারের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের বাদ দিতে হবে। যে সমস্ত যুবকেরা ভোটার হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই—তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। জুলাই আন্দোলন করতে যেয়ে বিদেশেও ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। রেমিট্যান্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যারা মাঠ প্রশাসনে আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে, তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না।’
গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট ও তার দোসরদের দ্রুত বিচার এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোছলেহ উদ্দিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে