ফরিদপুরের ভাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী (১৫) কীটনাশক পানের পর চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বুধবার রাতে সে কীটনাশক পান করে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, ওই স্কুলছাত্রী কীটনাশক পান করে মারা গেছে। থানা পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কিশোরীর বড় বোন জানান, তাঁদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। দুই বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়।
ঘটনার বর্ণনায় বড় বোন বলেন, গত বুধবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয় কিশোরী। আগে থেকেই ওঁৎ পেতে থাকা রাব্বীসহ (২৩) আরও দুইজন তার মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। পরে কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।
রাত ১২টার দিকে ঘরে ফিরে আসে কিশোরী। দেরি করে ফেরার কথা জিজ্ঞেস করলে কিছুই বলে না। শুধু বলে, ‘আমি বাঁচব না, মরে যাব!’ রাত ৩টার দিকে হঠাৎ চিৎকার করে বলে, ‘আমার বুক জ্বলে যাচ্ছে।’ সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুরে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১২টার দিকে মারা যায়।
কিশোরীর বড় বোন বলেন, ‘অভিযুক্ত রাব্বী সম্পর্কে ফুপাতো ভাই। ছয় থেকে সাত মাস আগে রাব্বীর মা আমাদের কাছে তার সঙ্গে (কিশোরীর) বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বিয়েতে রাজি হয় না আমার মা। এই ক্ষোভেই আমার বোনকে রাব্বী ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করে। আমার বোনের মৃত্যুর জন্য রাব্বী দায়ী। রাব্বীর ফাঁসি চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ‘হাসপাতালে স্কুলছাত্রীর মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। ঘটনা তদন্তে ছাত্রীর বাসায় পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি, তার এক আত্মীয় তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। পরে সে বিষপান করে। ধর্ষণের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে