
কিশোরগঞ্জ সদর উপজেলায় মোস্তাকিম (২২) নামের এক তরুণ অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের লোকজন মনে করেছিলেন বিয়ে দিলে তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু বিয়ের পর আবারও তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।
আজ বৃহস্পতিবার ভোরে কলহের জেরে মোস্তাকিম ও তাঁর স্ত্রী সোনিয়া একে অপরের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোস্তাকিম কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ভরাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী সোনিয়া (১৯) একই ইউনিয়নের পাটধা মচারবাইদ গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে দক্ষিণ ভরাটি গ্রামে নিজেদের বাড়িতে ঝগড়ার সময় মোস্তাকিম ও তাঁর স্ত্রী সোনিয়া ছুরি দিয়ে একে অপরের গলায় আঘাত করেন। তাঁদের চিৎকারে বাড়ির লোকজন ঘরের দরজা খুলে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মোস্তাকিমের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বেশি বলে জানান পরিদর্শক তরিকুল।
মোস্তাকিমের ছোট বোন সোনিয়া (১৩) বলে, ‘সাহ্রি খেয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। ভোরে চিৎকার শুনে দরজা খুলে ভাই-ভাবিকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।’
মোস্তাকিমের চাচাতো দাদা আলিম উদ্দিন (৫৪) বলেন, ‘আমি ও বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। মোস্তাকিমের মানসিক সমস্যা আছে। মাঝে একটু ভালো হলে তাঁকে বিয়ে দেওয়া হয়।’
কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, ‘ছুরির আঘাতে দুজনের গলায় গভীর ক্ষত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, নিজেদের মধ্যে ঝগড়া থেকেই স্বামী-স্ত্রী একে অপরের গলায় ছুরি চালিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে