বনানীর আলোচিত রাকিব হত্যার ৩ বছর পেরোলেও বিচার না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন রাকিবের মা মাকসুদা হোসাইন। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে রাকিবের মা ছেলে হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
রাকিবের মা জানান, ২০১৮ সালের ৭ই ডিসেম্বর রাতে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে। সে তিতুমীর কলেজের বিবিএর ছাত্র ছিল। এলাকায় মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল রাকিব। এ কারণেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের শত্রুতে পরিণত হয় সে।
খুনিরা এখনো হুমকি-ধমকি দিচ্ছেন জানিয়ে রাকিবের মা বলেন, ‘গত ৭ ডিসেম্বর আমার সন্তান হারানোর তিন বছর পূর্ণ হলো। কিন্তু অদ্যাবধি আমার সন্তান হত্যার বিচার পাইনি। খুনিদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। শফিকুল ইসলাম ওরফে সজীব ওরফে বোচা সজীব জামিন নিয়ে বের হয়ে এসে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার সন্তান হত্যায় কারও কিছু হবে না বলে তুচ্ছতাচ্ছিল্য, উপহাস করছে।’
রাকিবের বাবা জানান, খুনের দিনেই তিনি বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় শফিকুল ইসলাম ওরফে সাজিব ওরফে বোঝা সজীব, জসিম ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকিবের বন্ধু নুর ইসলাম এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
রাকিব ছাত্রলীগের বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। খুনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত করলেও এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে