টাঙ্গাইলের মির্জাপুরের একটি বিল থেকে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার টাকিয়া কদমা গ্রামের তেতিলা বিল থেকে এটি উদ্ধার করা হয়।
এদিকে, গত আট মাস আগে টাকিয়া কদমা গ্রামের স্বপ্না বেগম নামের এক নারী নিখোঁজ হয়। এই কঙ্কাল ওই নারীর বলে ধারণা করছে পুলিশ। নিশ্চিত হতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে টাকিয়া কদমা গ্রামে দুলাল মিয়ার বাড়ি সংলগ্ন তেতিলা বিলে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় বস্তাবন্দী কঙ্কাল দেখতে পায় এলাকাবাসী। তাঁকে হত্যার পর ওই বিলের নিচে একটি খুঁটিতে বস্তাবন্দী করে রাখা হয়। কয়েক দিন আগে শ্যালো মেশিন দিয়ে বিলের পানি সেচের জন্য তোলা হয়। বর্তমানে পানি কমে যাওয়ায় খুঁটিতে বাঁধা কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মির্জাপুর পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে।
এদিকে, এক যুগ আগে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মালেক সিকদারের মেয়ে স্বপ্না বেগমের সঙ্গে পার্শ্ববর্তী টাকিয়া কদমা গ্রামের সালাম মিয়ার ছেলে দুলাল মিয়ার বিয়ে হয়। এ দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে। আট মাস আগে স্বপ্না বেগম নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু তাঁর কোনো খোঁজ মেলেনি।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, কঙ্কালটি নিখোঁজ নারীর বলে তাঁরা ধারণা করছেন। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে