চট্টগ্রাম, গাজীপুর, রংপুর ও বরিশাল মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রামের নতুন কমিশনার, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) নুরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) সাইফুল ইসলামকে বরিশালের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রংপুর রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জে এবং রংপুরের পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে