
বহু প্রতীক্ষার পর বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান। বিডিআর জওয়ানের কারামুক্তির প্রত্যাশায় ঢাকার কেরানীগঞ্জ কারাগারের সামনে সকাল থেকেই ভিড় করেন স্বজনেরা।
ভিড় করা স্বজনদের একজন সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেক। বড় ছেলে সিপাহি আল আমিনকে নিতে এসেছেন কারাগারের সামনে। সঙ্গে রয়েছেন ছোট ছেলে মো. রানা।
এ সময় সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে আল আমিন বড়। সে বিডিআরে সিপাহি হিসেবে কর্মরত ছিল। মিথ্যে মামলায় সে ১৬ বছর কারাগারে ছিল। এই ১৬টি বছর আমাদের পরিবারে কোনো আনন্দ ছিল না। ১৬ বছরে ৩২টি ঈদে আমাদের পরিবারে বাড়তি কোনো উদ্যাপন ছিল না। ঈদ মানেই আমাদের কাছে ছিল খাবার নিয়ে সপরিবারে এসে আল আমিনের সঙ্গে দেখা করা, আর সারাটা দিন কারাগারে কাটিয়ে দেওয়া। এভাবেই কেটেছে আমাদের ৩২টি ঈদ। ১৬ বছর পর নিজের ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে।’
সিপাহি আল আমিনের ছোট ভাই মো. রানা বলেন, ‘১৬টি বছর আমাদের পরিবারে আনন্দের কোনো ছিটেফোঁটাও ছিল না। ভাইয়ের কারামুক্তির পর আমরা সবাই খুশি। এখন প্রত্যাশা করছি, এ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং আমার ভাইয়ের চাকরি যেন বহাল থাকে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে