
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নির্যাতন করার ঘটনা পরিবারকে জানানোর জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার শ্রীনিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুমন মিয়া (৩৮) আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস। তিনি শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে। অন্যদিকে নিহত জিদনী আক্তার (২৩) উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের বল্লারকান্দি গ্রামের মৃত সিরাজ হোসেনের মেয়ে।
জিদনীর পরিবার জানায়, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় সুমন ও জিদনীর। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন সুমন। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে গেলে গতকাল মঙ্গলবার রাতে মোবাইল ফোনে নিজের পরিবারের কাছে নির্যাতনের কথা জানান জিদনী। পরের দিন সকালে ঘটে মর্মান্তিক ঘটনা। ক্ষুব্ধ হয়ে সুমন জিদনীকে বেধড়ক পেটান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে সুমনের ভাষ্য ভিন্ন। তার দাবি, ‘সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এদিকে হাসপাতালে লাশ আনার পর উভয় পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিকেলে মামলার পর অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে