গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় উড়াল সেতুর ওপর দিনে দুপুরে চলছে প্রকাশ্যে মাদক সেবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেতুর ওপর মাদকসেবী ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বেড়ে যায়, চলে দেহব্যবসাও। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় দিনের পর দিন বেড়ে চলছে এ সকল অনৈতিক কার্যকলাপের মাত্রা।
অথচ সেতুর ঠিক নিচেই রয়েছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের দুটি পুলিশ বক্স। প্রশাসনের দাবি এ ধরনের কাজ বিচ্ছিন্ন ভাবে হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা বলছে, প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে উড়াল সেতুর ওপর ও নিচ থেকে মাদকসেবী এবং যৌন কর্মীদের তাড়িয়ে এলাকায় স্বাভাবিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার এখনই সময়।
সরেজমিনে সেতুর উপড়ে দেখা যায়, প্রকাশ্যে ব্যস্ততম সেতুর একপাশে বসে মাদক সেবন করছে দুজন। একজন মাদক সেবন করতে করতে ঝিমোচ্ছে। পাশ দিয়ে চলাচল করছে দ্রুত গতির বিভিন্ন পরিবহন। একজনকে মাতলামি করতে করতে রাস্তার মাঝখানেও যেতে দেখা যায়। মোটরসাইকেলের চালক ও বাইসাইকেল চালকেরা ভয়ে ভয়ে সেতু দিয়ে চলাচল করছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করছে, সেতুর নিচে দক্ষিণ পাশে রাত একটার পর শুরু হয় যৌন ব্যবসা। মাওনা চৌরাস্তা এলাকার স্থায়ী বাসিন্দা জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উড়াল সেতুর ওপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে আনাগোনা শুরু হয় মাদক কারবারি ও মাদক সেবিদের। আর মাওনা হাইওয়ে উড়াল সেতুর নিচে বসে পতিতা হাট। এই হাঁটে প্রতিদিন অসংখ্য বিভিন্ন বয়সী তরুণদের আনাগোনা থাকে।’
মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ‘উড়াল সেতুর ওপরে মাদক সেবন এটা নতুন নয়। আর উড়াল সেতুর নিচে পতিতা ব্যবসা হচ্ছে। তবে এগুলো প্রশাসন কঠোর নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রণ না আনলে সামনের দিনগুলোতে এঁরা আরও বেশি বেপরোয়া হবে।’
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ‘দিনে দুপুরে প্রকাশ্যে মাদকসেবন দুঃখজনক। এ ধরনের চিত্র আমাদের চোখে ধরা পড়ে খুবই কম। তবে উড়াল সেতুর ওপরে টিকটকের ভিডিও ধারণ করতে দেখা যায় অনেক তরুণকে। তাদের আমরা নিয়মিত সাবধান করে থাকি। আর উড়াল সেতুর নিচে পতিতা বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। টহল পুলিশ সব সময় চোখ কান খোলা রেখে দায়িত্ব পালন করে থাকে।’
শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গুরুতর এ সকল জনবহুল স্থানে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া হবে না।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে